পাইকগাছায় খেজুর রস সংগ্রহের ধুম, প্রস্তুত হচ্ছে ১২ হাজার গাছ
শীতের আগমনের সঙ্গে সঙ্গেই খুলনার পাইকগাছা উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামে এখন খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। অযত্নে পড়ে থাকা গাছগুলোর ডালপালা ও শুকনা পাতা পরিষ্কার করে নলি ও ভাড় (মাটির পাত্র) বসানোর উপযোগী করে তোলা হচ্ছে। ....
